Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

২৪ তম কাঁথি বইমেলা’২৫:সপ্তম দিন  

আজ ২৪তম কাঁথি বইমেলার সপ্তম দিনটি অর্থনীতি দিবস হিসেবে পালিত হয়। বিকেল ৪.০০-টার আলোচনা সভায় “ভারতীয় অর্থনীতি—ভাবনা ও দুর্ভাবনার ক্ষেত্রগুলি” নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন মাননীয় কৌস্তভকান্তি মাইতি,বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর।আলোচনায় অংশ নেন অধ্যাপক হিমাংশুশেখর মাজী,শ্রী রত্নদীপ মান্না,ড.শুভেন্দু ঘোষ,শ্রী স্বপন কুমার পড়্যা, অধ্যাপক ড.কিংশুক সাহা এবং অধ্যাপক ড.চন্দন মণ্ডল।

সঞ্চালন করেন সমরবরণ মান্না ও শংকর ঘোষ। সান্ধ্যকালিন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল— শ্রীজিতা মাইতির নৃত্য, তারাপদ মাইতির নজরুল সঙ্গীত, অনুভব জানার স্বর্ণযুগের বাংলা গান, সোমা সিনহার আবৃত্তি ও সুপর্ণা দাস-পণ্ডার দৃশ্যায়ন, সুবল মাইতির হেমন্তের গান, সৃজা ঘোড়াইর নৃত্য, ছন্দা মণ্ডল-সাহা পরিচালিত ঋতছন্দের আবৃত্তি ও শ্রুতি নাটক, নিক্কন অ্যাকাডেমির নৃত্যানুষ্ঠান এবং আলোর পাখি-র নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সান্ধ্য অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরূপ মাইতি,উমাপ্রসাদ নন্দী,সুমন নারায়ণ বাকরা।।

Related News

Also Read