Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

আমন্ত্রণমূল ক্রিকেট ম্যাচ বারুইপুরে।

প্রদীপ কুমার সিংহ:- বারুইপুর পুলিশ জেলার পরিচালনায় পুলিশ সাংবাদিক বন্ধু, উকিল বন্ধু ও গ্রাম পঞ্চায়েতে কর্মীবৃন্দ কে নিয়ে ৪ দলীয় আমন্ত্রণমূলক সীমিত ওভারে ক্রিকেট ম্যাচ হল বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর ব্যানার্জির মাঠে শনিবার সকালে। এই চারটি দলের মধ্যে ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসপি একাদশ, বারুইপুর প্রেসক্লাব একাদশ,বারুইপুর মহাকুমা আদালতের উকিল একাদশ ও মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের একাদশের প্রতিযোগিতা মূলক খেলা হয়।প্রথমে সাংবাদিক বন্ধুর সঙ্গে পুলিশ একাদশের ম্যাচ হয়। তাতে সাংবাদিক একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে পুলিশ একাদশ। অপরদিকে বারইপুর মহকুমা আদালতে উকিল একাদশ ও মল্লিকপুর পঞ্চায়েত একাদশ খেলাতে মল্লিকপুর পঞ্চায়েত একাদশ কে হারিয়ে উকিল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনাল ম্যাচটি হয় বারইপুর পুলিশ এস পি একাদশ ও বারইপুর মহকুমা আদালত উকিল একাদশের মধ্যে। প্রথমে টানটান উত্তেজনা খেলা আরম্ভ হলেও এস পি একাদশে এসপি আইপিএস পলাশ চন্দ্র ঢালী মহাশয় দুর্দান্ত খেলেন। যেমন বোলিং করেছেন সেরকম ব্যাটিং করেছেন। অসাধারণ খেলে দুটি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হন
এই অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগনা মৎস্য কর্মাদক্ষ জয়ন্ত ভদ্র বারইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্র বদন ঝা অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক বৃন্দ মল্লিকপুর পঞ্চায়েতে প্রধান অবদান সহ একাধিক কর্মীবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।


এই আমন্ত্রণ মূলক প্রতিযোগিতায় কলকাতার সিএবি আম্পায়ার খেলাগুলি পরিচালনা করেন। চারটি দলের প্রত্যেক প্লেয়ারকে মেমেন্টও ও চ্যাম্পিয়ন দল ও রানার দলকে সদৃশ্য ট্রফি পুরস্কৃত করা হয়।
এস পি পলাশচন্দ্র ঢালী বলেন এই আমন্ত্রণমূলক প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ, সাংবাদিক, উকিলদের নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

Related News

Also Read