Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

শিক্ষক দিবস উদযাপিত সবুজ মেলায়

সারস্বতী ক্লাব পরিচালিত শিশু সংগঠন সবুজ মেলা-র উদ্যোগে শনিবার বিশ্বম্ভর শিশু উদ্যানে পালিত হল শিক্ষক দিবস। অনুষ্ঠানে সবুজ মেলার খুদে সদস্যরা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বিশ্বম্ভর শিশু উদ্যানে প্রতিষ্ঠিত রবীন্দ্র মূর্তিতে এবং ডাঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণননের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্টানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ মাইতি, সুদীপ মাইতি, সরোজ ঘোড়ুই, নটেন্দ্রনাথ শিট, অশোক নন্দ, স্নেহা ভৌমিক, মৃদুলা নন্দী, সুমনা মান্না, জয়দীপ ঘোড়াই,গৌতম নায়ক, ঐন্দ্রিলা নন্দ,নটেন্দ্রনাথ দাস,পুলক মাইতি সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা।প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রশিক্ষিকা /প্রশিক্ষকদের গোলাপ,স্মারক দিয়ে সম্বর্ধিত করা হয় সম্মাননা স্বরূপ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারস্বতী ক্লাবের সম্পাদক গৌতম রায়। শেষে সকলকে ধন্যবাদ জানান সারস্বতীর সাংস্কৃতিক বিভাগ তথা সবুজ মেলার সম্পাদিকা রীতা রায়।

Related News

Also Read