Select Language

[gtranslate]
২৯শে বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১২ই মে, ২০২৬ )

।। বোলেরো গাড়ি ও বাইক দুর্ঘটনায় মৃত স্কুলছাত্রী ও আত্মীয় ।।

প্রদীপ কুমার সিংহ :- বোলেরো গাড়ি ও বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রী ও তার আত্মীয়ের। মৃত ছাত্রীর নাম অনিকা মীর (৫) ও তার পিসে মশাই এর নাম সুরাজ শেখ। অনিকার বাড়ি বারুইপুর থানার অন্তর্গত কুমরহাট
এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তত বারুইপুর কুমোরহাট এলাকায়।

অনিকা বারুইপুর কীর্তনখোলা শিশুশিক্ষা সদন স্কুলে প্রিপারেটরি তে পড়তো।এক প্রত্যক্ষদর্শি জানাচ্ছে সুরাজ শেখ তার শালার মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছিল। রাস্তার মধ্যে একটি ভ্যান গাড়ীকে
ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে আসা একটি বোলোরো গাড়ি তার বাইকে ধাক্কা মারে।এর জেরে বাইকে থেকে অনিকা ও সুরাজ শেখ রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার জেরে গুরুতর আঘাত লাগে এদের।

সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দেখে মৃত বলে ঘোষণা করে। পরিবারের সূত্রে খবর সুরোজ সেখ নরেন্দ্রপুরের থানার অন্তর্গত গড়িয়া এলাকায় বাড়ি।
সে শালার বাড়িতে বেড়াতে গিয়েছিল । বারুইপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ তাদের মৃতদেহটি ময়না তদন্তে পাঠায়।

Related News

Also Read