প্রদীপ কুমার সিংহ :- গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার রাতে বারুইপুর থানা অন্তর্গত উত্তরভাগ ২০০ কলোনি এলাকা থেকে ২ দু:স্মৃতিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটা ওয়ান সাটার বড় ও একটা ছোট বন্দুক উদ্ধার করে ।সেই সঙ্গে দুটো তাজা কার্তুজ উদ্ধার করে।
এই ব্যাপারে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ একটি সাংবাদিক বৈঠক করেন।
সেখানে তিনি বলেন সোমবার রাতে বারুইপুর থানা এসআই রনি সরকারের নেতৃত্বে একটা টিম বারুইপুর থানা অন্তর্গত উত্তরভাগ বেগমপুর এলাকার ২০০ ভাগ কলোনি কাছে দুই ব্যক্তিকে বন্দুক নিয়ে ঘুরতে দেখে পুলিশ।

ওই দুই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং সঙ্গে সঙ্গে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি বড় ওয়ান শাটার বন্দুক ও ছোট একটি বন্দুক সহ দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। একজনের নাম শান্তনু মল্লিক ও ঝন্টু মল্লিক বাড়ি বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর এলাকায়।
ধৃত ব্যক্তিদের আজকের বারুইপুর থানা পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে তুলবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে।






