Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

প্রতিষ্ঠাতাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে কাঁথির তথা জেলার ও রাজ্যের ঐতিহ্যবাহী কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের ৮১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন শুরু হলো সোমবার সকালে।

এদিন সকালে ব্যাংক এর সি ই ও তথা ম্যানেজিং ডাইরেক্টর অ্যাপোলো আলী সহ কর্মীবৃন্দ প্রতিষ্ঠাতাদের মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন। ব্যাংকের প্রধান কার্যালয় সহ সমস্ত শাখা কার্যালয় গুলিতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বিকালে ব্যাংকের সভাপতি তরুণ কুমার মাইতি ও সহ-সভাপতি তরুণ কুমার জানা প্রতিষ্ঠা দিবসের কেক কেটে দিনটি উদযাপন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের ডাইরেক্টর হরিসাধন দাস অধিকারী, দেবাশীষ পাহাড়ি, মামুদ হোসেন,ম্যানেজিং ডাইরেক্টর অ্যাপোলো আলী সহ অন্যান্য ডাইরেক্টর ও কর্মীবৃন্দ।

 

বিকালে সভাপতি ও সহ-সভাপতি প্রতিষ্ঠাতাদের মূর্তিতে মাল্য দান করে ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি এদিন গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়।

একইভাবে প্রতিটি শাখা কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এদিন ব্যাংকের সভাপতি তরুণ কুমার মাইতি আগামী দিনে ব্যাংক কে দেশের সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা বা তার কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

Related News

Also Read