Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

সেফটিচেম্বার থেকে যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার।

এক ব্যক্তির বাড়ির সেফটিচেম্বার থেকে যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর ব্লকের কাণ্ডপসরা গ্রাম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ওই গ্রামের বিল্লু মাইতি বাড়ির সেফটি চেম্বার থেকে পচা দুর্গন্ধ বেরোতে থাকে। গন্ধে অতিষ্ঠ হয়ে চন্ডিপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তদন্ত শুরু করে। বিল্লু মইতির বাড়ি সেফটি চেম্বার থেকে এক যুবতীর পচা গলা দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বিল্লু মাইতি কর্মসূত্রে কলকাতায় থাকে। কাণ্ড পসরা গ্রামে স্ত্রী ও সন্তানরা থাকে।

ইতিমধ্যে সে আরেকটি বিয়ে করে। তার একটি শিশু সন্তান আছে। পুজোতে বিল্লু মাইতির দ্বিতীয় স্ত্রী এসেছিল। প্রতিবেশীরা জানিয়েছে মহা নবমীর দিন থেকে ওই যুবতীর দেখা পাওয়া যায়নি। বর্তমান বিল্লু মাইতির বাড়িতে কেউ নেই। পুলিশ তদন্ত শুরু করেছে প্রকৃত রহস্য কি জানার জন্য। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এলাকায় জোর জল্পনা বিল্লু মাইতি তার দ্বিতীয় স্ত্রীকে খুন করে সেফটি চেম্বারে ঢুকিয়ে দিয়েছিল প্রমাণ লোক করার উদ্দেশ্যে। আসল রহস্য কেউই জানাতে পারেনি। এই ঘটনাকে ঘিরে এলাকায় চলছে ব্যাপক জল্পনা।

Related News

Also Read