Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। দল বদলের আতংক:শুভেন্দুর জেলার জয় বিজেপি প্রার্থীরা গেল অন্য রাজ্যে ।।

পঞ্চায়েত ভোট শেষ হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বিজেপি । প্রার্থীদের দল বদল আটকাতে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে অন্য রাজ্যে।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চল এবং মাইসোরা অঞ্চলে জয়ী প্রার্থীদের শাসক তৃনমূলের কাছে বিক্রী করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ।আরো অভিযোগ দলের টিকিটে জয়ী এই প্রার্থীদের তৃনমূলের দিকে ঠেলে দেওয়ার প্রক্রিয়ায় অন্যতম কারিগর বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বরা।অভিযোগকারীদের দাবি নির্বাচিত প্রার্থীদের তৃনমূলে যোগদান ঠেকাতে তাই ভিন্ন রাজ্যে নিয়ে যেতে হয়েছে।এই ঘটনা সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা এলাকা জুড়ে।

পাঁশকুড়ার মাইশোরা ও কেশাপাট দখল করেছে বিজেপি।অভিযোগ এই দুই অঞ্চলের ২২ জন জয়ী প্রার্থীদের অর্থ এবং প্রধান-উপ প্রধানের টোপ দিচ্ছে রাজ্যের শাসক দল।জয়ী বিজেপি প্রার্থীদের দাবি তাঁদের দল বদল করার জন্যে প্রলোভন দেখাছে শাসক দল।আর সেই কাজে তৃনমূলকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বরা যুক্ত আছেন।

তৃনমুলের কাছে এই প্রার্থীরা যাতে বিক্রী হয়ে যেতে না পারে তাই এদের অন্যত্র সরিয়ে নিয়ে গেছে বিজেপির আরেক গোষ্ঠী
।পুরো ঘটনা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জানানো হয়েছে।সব মিলিয়ে বিজেপির টিকিটে জয়ী এই প্রার্থীদের নিজেদের দলে ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ সুকান্ত-শুভেন্দুদের কাছে

Related News

Also Read