Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

দারুয়া আইএনটিটিইউসি র অটো ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি গঠন

পূর্ব মেদিনীপুর জেলার দারুয়ায় আইএনটিটিইউসি অনুমোদিত অটো ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হলো সোমবার। ভবানী মোড় থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড রু চলাচলকারী অটোচালকদের এই সভায় আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি প্রদীপ লালা । সভার শেষে সর্বসম্মতিক্রমে শেখ তাহেরকে সভাপতি এবং শেখ রাজুকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি উত্তম বারিক অটোচালকদের উদ্দেশ্যে বলেন, যাত্রীদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাত্রী পরিষেবায় যেন কোনওরকম অসুবিধা না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। তিনি বলেন, আপনারা যাত্রী পরিষেবা দেওয়ার জন্যই এই পেশায় যুক্ত, এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ছত্রছায়ায় একত্রিত হয়ে দায়িত্বশীলতার সঙ্গে এই কাজ করছেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন কার্যকরী কমিটি অটোচালকদের ঐক্য বজায় রেখে যাত্রী স্বার্থরক্ষা ও সংগঠনের উন্নতিতে সক্রিয় ভূমিকা নেবে।

Related News

Also Read