প্রদীপ কুমার সিংহ :- বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন দুটো ক্যামেরার আমার সামনে এবং সবার মুখে একটাই প্রশ্ন ভ্যালেন্টাইন ডেতে আমি কি খাব, কি জামা পরবো, কি করব বলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভার উত্তরভাগে তৃণমূল কংগ্রেসের সভাতে কামারহাটি তৃণমূলে বিধায়ক মদন মিত্র।
দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর উত্তরভাগ ৪ ফেব্রুয়ারি এসএফআই পক্ষ থেকে একটি জনসমাবেশ করে ।সেই জনসভায় উপস্থিত ছিলেন এসএফআইর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। সেই সভাতে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদারের এলাকা নিয়ে অনেক কথাই বলেছিলেন মীনাক্ষী মুখার্জী।
এসএএফআই এর পাল্টা প্রতিবাদ সভা করা হয় তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে সোমবার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মলয় মজুমদার, কামারহাটি বিধায়ক মদন মিত্র, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চাশ সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী বারুইপুর পৌরসভার পৌর পিতা শক্তি রায় চৌধুরী সহ তৃণমূলের নেতা-নেত্রী ও কয়েক হাজার কর্মীবৃন্দ।
মঞ্চ থেকে একের পর এক বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন গানের মাধ্যমে কামারহাটির বিধায়ক মদন মিত্র ।তিনি বলেননি নরেন্দ্র মোদি অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার মতো দৌড়াচ্ছে, তাকে রুখতে তৈরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রামবামের জোট কে তিনি কটাক্ষ করলেন। দিনে বাম রাতে রাম। জনসভায় মূল আকর্ষণ ছিল কামারহাটি বিধায়ক মদন মিত্র তাকে ঘিরে উৎসাহ দেখালো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অনেকেই আবার সেলফি তুলতে হুড়ো হুড়ি বাঁধিয়ে দিলেন।

মদন মিত্র সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারে পঞ্চায়েত ভোট হবে শান্তিতে এবং তৃণমূল কংগ্রেস আটানব্বই শতাংশ সিটে এবার জিতবে। বিজেপি তৃণমূল কংগ্রেস সবাই এক হয়ে লড়বে তৃণমূলের বিরুদ্ধে ।






