
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে কাটিং তেলের এক গোডাউনে আগুন লাগায় আতংক ছড়ালো ।আগুনের তীব্রতা যথেষ্ট ছিলো।মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক অনুমান সিগারেটের আগুন থেকে আগুন লাগে গোডাউনে।এই ঘটনায় একজন জখম হয়েছেন।তাঁর শিরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়।খবরপেয়ে ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ আসে।আসেন তমলুকের এস ডি পি ও সাকিব আহমেদ। আগুন এই মুহুর্তে কিছুটা নিয়ন্ত্রনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের ভিতরে একটি বাড়ির সামনেই সুকদেব প্রামানিকের অবৈধ তেল কাটিং এর ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। আর সেই তেলের গোডাউনে কমবেশী ১২ খানা ড্রাম আছে বলে এলাকাবাসীর দাবী।স্থানীয়রা আরো জানিয়েছেন সেখানে কাজ করছিল এক যুবক। তখনই কোন কারণে আগুন লাগে ।
সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গোডাউন ও একটি মোটর বাইক। গুরুতর আহত কর্মীকে স্থানীয় কোলাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের নাকের ডগায় বসে দীর্ঘদিন ধরে চলা এই বে আইনী ব্যাবসার বিরুদ্ধে কেন প্রশাসন আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করছেনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে।






