Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

বং সিনেমাটিক এর বঙ্গ সন্তান সম্মান ২০২৫

কেকা মিত্র

 

রবিবার দুপুরে সুরেন্দ্রনাথ কলেজ অডিটোরিয়াম হলে তৃতীয় বর্ষ বঙ্গ সন্তান সম্মান ২০২৫ প্রদান করল ‘বং সিনেমাটিক’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের আরক্ষা বিভাগের মুখ্য আইন প্রশিক্ষক সমরেন্দ্র চক্রবর্তী, রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের উপ সচিব দিলীপকুমার বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট অতিথিরা। তাদের হাত দিয়ে ‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’ প্রদান করল ‘বং সিনেমাটিক’।

‘বং সিনেমাটিক’-এর কর্ণধার বিশ্বরূপ সিনহা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন “আজ অপরাহ্ণে সংস্থার বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ রূপে ২২ জন কৃতি ব্যক্তিদের হাতে তৃতীয় পর্যায়ের ‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’ প্রদান করা হলো।”

 

বলে রাখা ভালো, ‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’ পুরস্কার প্রদানের পাশাপাশি আজ একই মঞ্চ থেকে ‘মাঝে মাঝে তব দেখা পাই’ নামাঙ্কিত একট স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও ‘অন্তহীন’ নামাঙ্কিত একটা টেলিফিল্ম-এর পোস্টার লঞ্চ হলো ‘বং সিনেমাটিক’ এর আয়োজনে।

Related News

Also Read