Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। রাস্তার ধারে দাঁড়ানো ১২টা লরী থেকে ব্যাটারি খুলে নিলো দুষ্কৃতীরা ।।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বুড়িগুমটি এলাকায় শীতের রাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরীর ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে বুড়িগুমটিতে প্রায় ১৫ খানা পণ্যবাহী লরি, জেসিবি ও ডাম্পার দাঁড়িয়েছিল। অভিযোগ, ১২ খানা লরির ব্যাটারী চুরি হয়েছে। এখনও পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। রবিবার এগরা থানায় এবিষয়ে গাড়ির মালিকেরা লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে পুলিশ।



স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন এটা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ওড়িষ্যার বর্ডার এলাকা।গুরুত্বপূর্ন হওয়ার পরেও এই এলাকায় রাতে পুলিসি টহলদারি ভ্যান ও সিভিক ভলেন্টিয়ারদের দেখা যায় না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বুড়িগুমটি এলাকা লাগুয়া একটি মদের দোকান রয়েছে। দুষ্কৃতীরা সুযোগ বুঝে চুরি-ছিনতাই করে। তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই পুলিসি ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই পুলিশের উদাসীনতাকে দায়ী করেছেন। এ প্রসঙ্গে পরে ফোনে যোগাযোগ করা হলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Related News

Also Read