Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। দুর্ঘটনার কবলে পড়ে নৃত্যশিল্পীর মৃত্যু ।।

প্রদীপ কুমার সিংহ :- প্রোগ্রাম সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলেপড়ে এক মহিলা নৃত্যশিল্পীর মৃত্যু হয়।মৃতা মহিলার নাম সুন্দরী দাস (১৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর অঞ্চলের রামচন্দ্রপুর এলাকায়।দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত নেত্রা বাজারের কাছে, বুধবার রাত একটা নাগাদ।

জানা গেছে বারুইপুর উত্তরভাগে মেগা স্টার ড্যান্স গ্রুপ নামে একটি ডান্স গ্রুপ আছে। সেই গ্ররুপের ৬ জন নৃত্য শিল্পী কে নিয়ে জিবনতলা থানা এলাকার নেত্রায়ে একটি মেলায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সুন্দরী দাস বাড়ি ফিরছিলো ।


দুটি অটো করে ডান্স গ্রুপের মহিলারা বাড়ি ফিরছিল। নেত্রা বাজারের কাছে রাস্তার বাঁকের মুখে একটি অটো রাস্তার ওপর উল্টে যায় আর তাতেই সুন্দরী দাস নামে এক নৃত্য শিল্পীর গুরুতর আহত হয়। তার মাথায়,বুকে,কোমরে গুরুতর চোট লাগে।প্রথমে উত্তরভাগ একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যায়।সেখান থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। হাসপাতালে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে।

বারুইপুর থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বারুইপুর থানার পুলিশ সুন্দরী দাসের দেহটি নিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related News

Also Read