Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। সাংসদ কোটার টাকার কাজে দুর্নীতিঃথানায় ডাক সৌমেন্দুকে ।।

কাঁথি পৌরসভার বাসিন্দাদের জন্যে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কোটার টাকার কাজে দূর্নীতির অভিযোগ।সেই দুর্নীতির তদন্তে এবার পুলিশের মুখোমুখি হলেন সৌম্যেন্দু অধিকারী।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারীকে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেকেছিলো তদন্তকারী অফিসারেরা।দুই ঘন্টা ধরে কাঁথি থানায় তদন্তকারী অফিসারদের সাথে থাকার পর বাড়ি ফিরে যান কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারী।

কাঁথি পুরসভায় চেয়ারম্যান পদে যখন সৌমেন্দু অধিকারী ছিলেন, সেই সময় রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কোটার টাকার কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল নারায়ণ গিরি নামে এক ঠিকাদারকে। কিন্তু সেই কাজ সঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ তুলেছেন কাঁথি পুরসভা এলাকার বাসিন্দা শেখ কুদ্দুস।এদিন ১৬০ নোটিসের ভিত্তিতে সাক্ষী হিসেবেই কাঁথি থানায় হাজিরা দেন তিনি।

Related News

Also Read