Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

আজকের রাশিফল

মেষ: শরীর স্বাস্থ্যের যত্ন নিন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। আপনার প্রফুল্ল স্বভাব সকলের মনে আনন্দ আনবে। কর্মক্ষেত্রে আপনি নতুন কিছু করবেন। এর ফলে প্রশংসা পাবেন। অবসর সময়ে বাকি থাকা কাজ মিটিয়ে ফেলুন।


বৃষ: স্ত্রী-র সঙ্গে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। টাকা পয়সার অভাবে কিছু জরুরি কাজ আটকে যেতে পারে। শরীরের যত্ন নিন। রক্তচাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনার বেপরোয়া মনোভাব বাড়ির সকলের চিন্তার কারণ হবে।


মিথুন:নিজেকে আশাবাদী করুন তাতে প্রত্যয় বাড়বে। প্রেমিকার উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ত্যাগ করুন। আপনার অনুভূতি তার সাথে ভাগ করে নিন। কর্মক্ষেত্রে নতুন করে কারও প্রেমে পড়তে পারেন। সময়ের গুরুত্ব বুঝে কাজ করুন।


কর্কট: উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। আজ প্রেমের তিক্ততা ভুলে মেতে ওঠার দিন। জমিজমাতে বিনিয়োগ করার পক্ষে আজ ভালো দিন। সন্তানদের থেকে কোনও ভালো খবর পেতে পারেন। নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন।


সিংহ: কর্মে উন্নতি। কর্মক্ষেত্রের নিষ্প্রাণ কাজ আপনাকে ব্যাজার করে দেবে। সন্ধ্যায় বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে মানসিক অবসাদ থেকে মুক্ত হতে পারেন। লেনদেনের সময়ে সজাগ থাকা উচিত।


কন্যা: অযথা তর্ক সম্পর্ক খারাপ করতে পারে। স্ত্রী-র সাথে আর্থিক ব্যাপারে আলোচনা ভবিষ্যতে ভালো সঞ্চয়ের দিশা দেবে। ঘরের ব্যাপারে কিছু পরিবর্তন করার আগে সকলের সাথে আলোচনা করুন। যে কোনও ক্ষেত্রে বিজয়ী হবেন আজ।


তুলা: ছাত্রদের শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ আছে। ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি। তাই কারও প্রতি ঘৃণার ভাব ত্যাগ করুন। আপনার সৃজনশীলতা কমে যাবে। এর ফলে নিজেকে কিছুটা উদভ্রান্ত বলে মনে হবে । এখনকার ভুলের জন্য ভবিষ্যতে সমস্যা হতে পারে।


বৃশ্চিক: জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। গরিবদের সাহায্য করেই মানসিক শান্তি আসবে। কারও থেকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। অফিসের কাজে আজ নতুন গতি আসবে। সন্ধ্যায় পত্নীর সাথে সময় কাটান।


ধনু: উপযুক্ত জায়গায় অর্থ ব্যয় করুন। টাকার বদলে সম্পর্কের দিকে জোর দিন। সব সময়ে টাকার চিন্তা আপনার সম্পর্ক খারাপ করতে পারে। সন্ধ্যায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে মন ভালো হবে। প্রেমের সম্পর্কে একটি নতুন মোড় আসতে পারে।


মকর: পারিবারিক জীবনে নানা সমস্যা থাকবে। কোনও দামি জিনিস আজ চুরি হতে পারে। তাই সব দিকে সতর্ক নজর রাখুন। রসিক আত্মীয়দের সাথে সন্ধ্যায় আড্ডা মেজাজ খুশি রাখবে। আপনার অকারণ রাগ পরিস্থিতি জটিল করে তুলতে পারে।


কুম্ভ: খ্যাতি লাভ করার সম্ভাবনা আছে। ঘরের কাজ করার সময়ে সাবধান থাকুন। বন্ধু এবং পরিবারকে নিয়ে কোথাও পিকনিকে যেতে পারেন। সেখানে হইহই করে আনন্দে কাটবে। অনেক ভুল বোঝাবুঝি আজ মিটে যাবে। প্রেমের ব্যপারে নিজেকে ছোট করবেন না।


মীন:মনের জোর বাড়াতে ধ্যান করুন। সন্তানদের জন্য আজ আপনার অতিরিক্ত কিছু উপার্জন হতে পারে। এর ফলে আপনি সন্তানের প্রতি খুশি হবেন এবং গর্বিত বোধ করবেন। যে কোনও রকমের ব্যবসা ভালো চলবে। স্ত্রী-র সাথে প্রেমময় সময় কাটবে।

Related News