কৃষকদের আর্থিক উন্নতি ঘটাতে রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে পটাশপুর দুই ব্লক এলাকার কৃষকদের ভর্তুকিতে কৃষি যন্ত্র প্রদান করা হলো।
বুধবার দুপুরে প্রতাপদিঘীতে পটাশপুর দুই ব্লক অফিসে কৃষকদের হাতে ভর্তুকিতে পাওয়ার টিলার তুলে দেওয়া হয়।
মোট ২৫ জনের মধ্যে আগেই ১১ জনের হাতে পাওয়ার টিলার তুলে দেয়া হয়েছিল, এদিন বাকি ১৪ জনের হাতে পাওয়ার টিলার তুলে দেয়া হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর দুই ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন কুমার সাউ, পটাশপুর ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর সৌরভ মাইতি এছাড়াও ব্লকের অন্যান্য আধিকারিকগন।

Post Views: 106





