Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।।দোয়াব সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত মহিলা ।।

দোয়াব শেষ করে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে এগরা থানার বৈচা এলাকায় । গ্রামবাসীদের কথায় মির্জা সাহিদার রহমান বেগ (৫৭) সকালে বাড়ি থেকে কিছু দূরে মসজিদে দোয়াব শেষ করে যখন সাইকেল করে বাড়ি ফিরছিলেন সে সময় পেছন দিক থেকে একটি মোটর বাইক সজরে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় মির্জা সাহিদার ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে ডব্লিউ বি ৩২ কে ৬২৫৫ নম্বরের একটি মোটর বাইক দ্রুত বেগে এসে ধাক্কা মারে মির্জা সাহীদারকে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে এগরা থানার পুলিশ। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় । এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

Related News

Also Read