রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জুমকি অঞ্চল তৃণমূলের উদ্যোগে ও চিরুলিয়া ২২৫ নম্বর বুথ তৃণমূল এবং মহিলা তৃণমূলের ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই রক্তদান শিবিরের অনুষ্ঠান। এদিন বেলার দিকে চিরুলিয়াতে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি বলেন, রক্তদান মানেই জীবনদান। জেলার ব্ল্যাডব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবির। জুমকি অঞ্চল তৃণমূলের সভাপতি ইন্দুভূষণ প্রধান জানিয়েছেন, আমরা সারাবছর দলের পক্ষ থেকে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করি। আমরা রক্তদান শিবিরের করে মানুষের পাশে দাঁড়িয়েছি। এদিন ৫০ জন রক্তদান করেন।
এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাডব্যাংক রক্ত সংগ্রহ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, দলের মহিলা সভানেত্রী মানসী দে, পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাস, প্রাক্তন সভাপতি রেখা প্রধান ও দীনেশ কুমার প্রধান, স্থানীয় পঞ্চায়েত সদস্য সমীর নায়ক, উত্তম মন্ডল, সুকুমার মান্না, বিমল মালি, মানস প্রধান প্রমুখ।







