খেজুরীর ঠাকুরনগরে ১১৬ বছর আগে ১৯০৮ সালে বিদেশী দ্রব্য বর্জন ও ইংরেজ শাসন থেকে মুক্তির জন্য জনগণকে অনুশীলন সমিতির লাঠি খেলায় উদ্বুদ্ধ করতে মুগবেড়িয়ার দিগম্বর নন্দের আহ্বানে ক্ষুদিরাম বসু এসেছিলেন ফাল্গুনী পূর্ণিমায় শ্রীগৌরাঙ্গ মেলায়৷
তাঁরই আগমনকে স্মরণ করে রাখতে মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী ইউনিটের উদ্যোগে এবং ঠাকুরনগর শ্রীগৌরাঙ্গ দোল উৎসব কমিটির আয়োজনে রবিবার শহীদ ক্ষুদিরামের আবক্ষ মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হয়৷
শহীদ ক্ষুদিরামের মর্মর মূর্তির আবরণ উন্মোচন, স্মরণিকা প্রকাশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক মহাদেব প্রধান মহোদয়৷ উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক মন্মথনাথ দাস, অরূপরতন পট্টনায়ক, অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা, অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা, মূর্তিদাতা ড. রামচন্দ্র মন্ডল, সুমন নারায়ণ বাকরা, দেবব্রত গুচ্ছাইত, সুব্রত সামন্ত, সত্যব্রত গুচ্ছাইত, ড. বিষ্ণুপদ জানা, সমরেশ সুবোধ পড়িয়া, গণেশচন্দ্র জানা, বীরেন্দ্রনাথ ঘোড়ই, মহামায়া গোল, পূরঞ্জন দাস ও বিশ্বনাথ মালিক প্রমুখ৷
আলোচকেরা শহীদের বীরগাথা এবং ঠাকুরনগরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নানান অলৌকিক কথা আলোচনা করেন৷
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. বিষ্ণুপদ জানা ও সমরেশ সুবোধ পড়িয়া৷ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দেবব্রত গুচ্ছাইত ও সুব্রত সামন্ত৷






