প্রদীপ কুমার সিংহ:- মহালয়ার আগের দিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় দুষ্কৃতীরা সোনারপুর বারেন্দোর পাড়া একটি সোনার দোকানে ডাকাতি করে। সোনারপুরে সোনার দোকানে লুঠ ও ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওযায় আন্দোলনে স্বর্ণ ব্যবসায়ীরা। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীরা এদিন সোনারপুর থানার সামনে বিক্ষোভ দেখান ও স্মারকলিপি জমা দেন। তাদের দাবী প্রশাসন ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রসঙ্গত কয়েক বছর আগেই সোনারপুর থানা ঢিল চড়া দূরত্বে একটি সোনার দোকানে ডাকাতের দল সোনার দোকানের মালিক কে গুলি করে হত্যা করে তার দোকানে গহনা নিয়ে চম্পট দেয় সেই ঘটনা বাংলাদেশি এক ডাকাতে চোখ ছিল বলে পুলিশের সূত্রের খবর এবং একজনকে গ্রেফতার করেছিল আর কোন দুষ্কৃতিকে গ্রেফতার করতে পারেনি এখন পর্যন্ত।
প্রসঙ্গত আবার হর সন্ধ্যায় জনবহুল এলাকায় ১৩ই অক্টোবর সোনারপুরের বারেন্দ্রপাড়ায় একটি সোনার দোকানে দুটি বাইকে করে দুষ্কৃতিরা আসে। তারা দোকানের মধ্যে ঢুকে ব্যবসায়ী সজল বাড়ুই-এর উপর হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে তার মাথায় মারে। দোকানের মধ্যে থাকা সোনার গয়না ও টাকা লুঠ করে নিয়ে পালায়। পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতিরা শুন্যে গুলি চালায় বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এরই প্রতিবাদে এদিন আন্দোলন করেন স্বর্ণ ব্যবসায়ীরা। বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সোনারপুরের শাখা পক্ষ থেকে এক সদস্য জানান আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন তারা। আজ এই আন্দোলনে প্রায় দু’শ ব্যবসায়ী যোগ দেন।






