Select Language

[gtranslate]
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ২০শে মে, ২০২৬ )

কাঁথি বইমেলায় কবি সম্মেলন

পূর্ব মেদিনীপুর জেলার ২৪ তম কাঁথি বইমেলায় রবিবার সাহিত্য সংস্কৃতি দিবস উদযাপন হলো। তৃতীয় দিনে বইমেলা হয়ে উঠেছে ক্রেতা এবং পাঠকের ভিড়ে জমজমাট। সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কাঁথির চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়।

বিকালে শুরু হয় জেলা সাহিত্য সম্মেলন। এই সম্মেলনে কবি নারায়ণ সমাট কে কবি চিত্ত শাহু স্মারক সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বইমেলা কমিটির সভাপতি অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজকুমার পন্ডা, বীরকুমার শী, বৃন্দাবন গিরি, ডঃ দিলীপ কুমার দাস, কবি বিমান কুমার নায়ক, অমৃত মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

এই সাহিত্য সম্মেলনে শতাধিক কবি লেখক তাদের সৃষ্টি উপস্থাপন করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Related News

Also Read