Select Language

[gtranslate]
১৩ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২৭শে মার্চ, ২০২৬ )

দীঘার সমুদ্রে তলিয়ে যাওয়া যুবকে উদ্ধার

প্রশাসনের নিষেধাজ্ঞ অমান্য করে দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবককে নুলিয়া অভিজিৎ পাত্রের তৎপরতায় প্রাণ বাঁচল। আজ বুধবার দুপুরে ওল্ড দীঘার স্নান ঘাটে এক পর্যটক স্নানে নেমে তলিয়ে যায়। অন্যরা দেখতে পেয়ে চিৎকার করলে কর্তব্যরত  নলিয়া অভিজিৎ পাত্র দৌড়ে এসে লাইভ টিউব ভাসিয়ে সমুদ্র থেকে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করে।

রেমালের দাপট চলে গেলেও সমুদ্র উত্তাল থেকে গেছে। সেই কারণে প্রশাসনের  সমুদ্র স্নানে  নিষেধাজ্ঞা ছিল।সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে অনেক পর্যটক নেমে পড়ছে সমুদ্রে। তাদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন। এই ঘটনায় সমস্ত পর্যটক অভিজিৎ পাত্রকে অভিনন্দন জানিয়েছেন। উদ্ধার হওয়া পর্যটক ও তার সঙ্গীরা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

Related News

Also Read