Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। রাজদূত ব্যায়ামাগারের খুঁটি পুজো ।।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অন্যতম প্রাচীন শ্যামা পুজার আয়োজক রাজদূত ব্যায়ামাগার।এবারের পুজা ৫৬তম বর্ষে পদার্পন করলো।

শুক্রবার প্যান্ডেলের খুঁটি পুজা হয়।প্রধান অতিথি ছিলেন কাঁথির প্রাক্তন পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী।অন্যান্যদের মধ্যে ক্লাবের সভাপতি ডাঃ শ্রীমন্ত বানিয়া,সহ সভাপতি আইনজীবি রামকৃষ্ণ পন্ডা,সমাজসেবী বিশ্বজিৎ মাইতি,শিক্ষক দীপক দাস,কাঁথি কলেজ পরিচালন কমিটির সদস্য শশাংক হাজরা,গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখরা উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানের প্রধান অতিথি কাঁথির প্রাক্তন পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী বলেন কাঁথির মানুষের কাছে এই পুজা রাজদূত ব্যায়ামাগারের প্রতিষ্ঠাতা প্রয়াত কাউন্সিলার নিখিলেশ নন্দের পুজা নামে পরিচিত।এখন অনেক পুজা বেড়েছে।এক সময় শ্যামা পুজায় এখানকার প্যান্ডেল-প্রতিমা দেখতেই কাঁথি-এগরা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসতেন মানুষ জনেরা।

রাজদূত ব্যায়ামাগারের সম্পাদিকা তথা প্রতিষ্ঠাতার কন্যা রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন মাইক-আলো-বড় মন্ডপের চাকচিক্য নয়,সারা বছরের মত উৎসবের দিন গুলোতেও অসহায় মানুষদের পাশে থাকাই আমাদের থিম ।এবারের পুজাতেও তার অন্যথা হবে না।

Related News

Also Read