Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। সরকারী জমি দখল করে রাস্তা নির্মানে বাধা জবর দখলকারীদের ।।

রাস্তা তৈরিতে বাধার অভিযোগ উঠলো কয়েকজন জবরদখলকারীর বিরুদ্ধে।জবরদখলকারীদের অভিযোগ শুনতে এবং এলাকা পরিদর্শনের জন্যে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন ভূমি দপ্তরের কর্মীরা। বুধবার ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।


পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুর থেকে কুকড়াহাটি রাস্তা সম্প্রসারণের কাজ চূড়ান্ত গতিতে চলছে।অভিযোগ ওখানে কয়েকটি মাত্র দোকানদার তাদের দোকান সরাতে অমত । ভূমি দপ্তরের তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয় । সরকারিভাবে বেশ কয়েকবার নোটিশদের জানানো হলেও রাস্তার উপর থেকে তারা দোকান সরাতে রাজি হয়নি বলে অভিযোগ। দখল উচ্ছেদ আটকাতে তারা মামলা করেছে।

সেই মামলার জেরে বিচারকের নির্দেশে, আজ দুপুরে সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিদর্শনে যায় সুতাহাটা ভূমি দপ্তরের কর্মীরা।এলাকা মাপজোক করা হয় ।

Related News

Also Read