Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। চাঁদালের দাপটে নাজেহাল পটাশপুর ।।

পুজো আসতেই পটাশপুরে শুরু হয়েছে চাঁদালদের দাপট। পটাশপুরের এগরা -বাজকুল রাজ্য সড়কের ওপর চলছে চাঁদার জুলুমবাজি। পটাশপুরে রাস্তায় যানবাহন আটকে চাঁদা আদায়ের নামে জুলুমবাজির অভিযোগ তুলছেন পথ চলতি মানুষ জন।

রাস্তা আটকে ছোট ,বড় গাড়ি দাঁড় রশিদ ধরিয়ে টাকা দাবি করা হচ্ছে। বেশি টাকা দাবি করা হলে, বাধ্য হয়ে অনেকে ইচ্ছে না থাকলেও বেশি টাকা দিতে বাধ্য হচ্ছে। চাঁদাবাজিতে অতৃষ্ট পরিবহণ শমিকরা। ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এটি একটি ব্যস্ততম রাস্তা। এর উপরে দিয়ে বিভিন্ন প্রশাসনিক মহলের কর্মকর্তারা যাওয়া আসা করছে। তারপরেও কিভাবে চাঁদালরা সাহস করে গাড়ি আটকে জুলুমবাজি করে চাঁদা তুলছে। প্রশাসন অবিলম্বে বন্ধ করুক এই চাঁদালদের দাপট।

Related News

Also Read