Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

ফের উত্তপ্ত নন্দীগ্রাম,বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ 

 

ভোট গ্রহনের সাত দিন আগে উত্তপ্ত হয়ে উঠলো জমি আন্দোলনের ধাত্রী ভূমি নন্দীগ্রাম।নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় বোমাবাজীর অভিযোগ দায়ের করল বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক।

নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ অভিযোগ করেছেন বাংলা নতুন বছরের প্রথম দিন নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা থেকে শেখ সুফিয়ান তার ভাষনে গালিগালাজ করেছে এবং তাকে হুমকি দিয়েছে।এর জেরে তিনি নন্দীগ্রাম থানায় অভিযোগ জানান।এরপর গতকাল রাতে তার বাড়িতে বোমাবাজি করা হয়েছে।

আব্বাস বেগের দাবি গতকাল রাতে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার করেছে।এরপরেই তিনি নন্দীগ্রাম থানায় শেখ সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রামের তৃণমূল নেতা সেক সুফিয়ান।তিনি বলেন তিনি কারোর নাম ধরে কোন হুমকি দেননি, যদি কেউ অভিযোগ করে থাকে তিনি তার হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক।বোমাবাজীর বিষয়টাও তাঁর জানা নেই।

নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Also Read