Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ভোট পরবর্তী হিংসাঃআবু তাহের সহ নন্দীগ্রামের তিন তৃনমূল নেতাকে তলব সিবিআইর ।।

বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা কান্ডে জিজ্ঞাসাবাদের জন্যে ফের নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের নেতা তথা নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির করত্মাধ্যক্ষ আবু তাহেরকে ডেকে পাঠালো সিবিআই।তবে একা আবু তাহের নয়,সেই সাথে আরো দুই তৃনমূল নেতাকে সিবিআই তলব করেছে বলে জানা গেছে।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়াতে অস্থায়ী ক্যাম্প করেছে সিবিআই।সেই ক্যাম্পে নন্দীগ্রামের তৃণমূল নেতাদেরকে তলব করা হয়েছে।
নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় আদালতের নির্দেশে অতীতে নন্দীগ্রামের বেশকিছু তৃণমূল নেতাকে নোটিশ করেছিল সিবিআই। তাদের মধ্যে ১২ জনকে আগেই গ্রেফয়ার করেছে সিবিআই। তাঁরা বছর ধরে জেলে বিচারাধীন বন্দী রয়েছেন।
সূত্রের মাধ্যমে জানা গেছে নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের, সেক খুসনবি সহ মোট তিনজনকে সিবিআই বারবার তলব করলেও তাঁরা হাজির হয়নি বলে অভিযোগ। এর মধ্যে আছেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবু তাহের,সদস্য সেক খুসনবি।

হলদিয়া টাউনশিপে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাদের তলব করে আবারও নোটিশ পাঠায় সিবিআই। আজকের মধ্যে তৃণমূল নেতা আবু তাহের সহ বাকি দু’জনকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

Related News

Also Read