সাইবার প্রতারণার শিকার হলেন কাঁথি স্বনামধন্য চিকিৎসক ডাঃ অরবিন্দ নায়েক। এই প্রতারণার ফাঁদে পড়ে খোয়ালেন ১ লক্ষ টাকা। এই ঘটনায় তিনি কাঁথি থানার সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ দায়ের করেন চিকিৎসক। চিকিৎসকের এমন প্রতারণার ঘটনায় ব্যাপক আলোড়ন ফেলেছে কাঁথি মহকুমা জুড়ে। প্রখ্যাত চিকিৎসক ডাঃ অরবিন্দ নায়েকের প্রধান সহকারী প্রনব কুমার প্রধান জানান ডাঃ অরবিন্দ নায়কের কোলকাতার ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটের ইলেকট্রিকবিল আসে ৪৮০ টাকা। সেই টাকা গুগুল পে এর মাধ্যমে বিলের টাকা বিদ্যুৎ দপ্তরে পরিষোধ করেন। এরপরেই প্রতারকরা নতুন ফন্দি করে ১৯ আগষ্ট ওই নম্বরে ফোন করে জানায় কোলকাতার বিদ্যুৎ দপ্তর থেকে জানানো হচ্ছে বিলের টাকা বেশি দেওয়া হয়েগেছে। সেকারনে হোয়াটপ অ্যাপ এ নতুন করে বিল পাঠানো হচ্ছে আর সেটি আপডেট করলেই অতিরিক্ত টাকা ফেরৎ চলে আসবে। এরপরেই হয় বিপদ। হোয়ার্টস অ্যাপে আসা বিলটি প্রথমে কোনও কিছু না ভেবে আপডেট করার চেষ্ট করা হলেও সেই মুহুর্তে তা হয়নি। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সেই লিঙ্কটি হোয়ার্টস অ্যাপ থেকে ডিলিট করে ফোন বন্ধকরে দেন চিকিৎসক অরবিন্দ বাবু। পরের দিন অর্থাৎ ২০ আগষ্ট যথারীতি ফোন খোলা মাত্রই পরপর দুটি ম্যাসেজ আসে। দেখা যায় প্রথমে ৯০ হাজার ও পরে ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা প্রতারকরা এক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। এমন ঘটনায় হতবাক চিকিৎসক ও তার পরিবার। তিনি দ্রুত কাঁথি থানায় সাইবার ক্রাইম বিভাগে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ মূলে সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক দ্রুত বিষয়টি তদন্তে নেমেছেন।





