Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

রাজীব গান্ধীর জন্মদিনকে প্রয়াণ দিবস বলে পোস্ট হলদিয়ার বিধায়ক তথা তৃণমূল নেত্রী তাপসী মণ্ডলের 

দেশের প্রয়াত প্রধান মন্ত্রী রাজীব গান্ধীর ৮২ তম জন্মদিনে হলদিয়ার বিধায়কের সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্টে ঘিরে বিতর্ক। ২০ আগষ্ট রাজীব গান্ধীর জন্মদিন দিন, অথচ এই দিনটিকে প্রয়াণ দিবস বলে পোস্ট করেই খবরের শিরোনামে উঠে এলেন হলদিয়ার বিধায়ক তথা তৃণমূল নেত্রী তাপস মণ্ডল। এরজেরে তাঁকে তারপরেই তীব্র কটাক্ষ করেছে রাজ্যের প্রধান বিরোধী বিরোধী দল বিজেপি ও রাজীব গান্ধীর দল কংগ্রেসের নেতারা।

যদিও ভুল বুঝতে পেরেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিধায়ক। তাপসী মণ্ডল বলেন এটা ভুলবশত ফেসবুকে পোস্ট হয়েছিল। তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে । আরও বলেন আমার ফেসবুক প্রোফাইলটি অন্য একজন পরিচালনা করেন ।

 

বুধবার রাজীব গান্ধীর ৮২ তম জন্মদিন উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুরে কংগ্রেসের পক্ষ থেকে একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতা ও নেএীরা রাজীব গান্ধী জন্মদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল রাজীব গান্ধীর প্রয়াণ দিবস বলে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করেন। তারপর শুরু হয় বিতর্ক! কিছুক্ষণের মধ্যে সেই পোস্টটি আবার ডিলিট করে দেন। যদিও হলদিয়ার বিধায়ক তথা তৃণমূল নেত্রী সাফাই ভুলবশত এর এরকম ঘটনা ঘটেছে।

 

এনিয়ে বিধায়কের সোশ্যাল মিডিয়া রাজীব গান্ধীর প্রয়াণ দিবক পোস্টকে ঘিরে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি শম্ভু চরণ ভূঁইয়া বলেন আমরা দীর্ঘদিন ধরেই কংগ্রেস দলটা করি। তাপসী মণ্ডল আগে বামফ্রন্ট করতো, পরে বিজেপি এখন তৃণমূল করছে। বিধায়ক জানা উচিত রাজীব গান্ধী আজকে জন্মদিন।

 

মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনীক জেলার বিজেপি নেতা আশীষ মণ্ডল বলেন বিধায়কের হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই জন্মদিন কে প্রয়াণ দিবস হিসেবে ফেসবুকে পোস্ট করছেন। ২৬ শে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে তৃণমূলের নেতা-নেত্রী এমনই ফেসবুকে ভুলভাল পোস্ট করবেন।

Related News

Also Read