Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

সদ্য অপারেশান হওয়া রোগী পড়ে রাস্তার ধারে

প্রদীপ কুমার সিংহ

 

কিছুদিন আগে বারুইপুর স্টেশনে এক নম্বর প্লাটফর্মে এক বৃদ্ধ দম্পতিকে তার ছেলে পেছনে বসিয়ে দিয়ে চলে গিয়েছিল। বলেছিল পরে এসে তাদেরকে নিয়ে যাবে। কিন্তু সেই ছেলে আর আসেনি। শেষে বারইপুর স্টেশনে জিআরপির সহযোগিতায় বালিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে অবশ্য বৃদ্ধ মৃত্যু হয় হাসপাতালে। চাঞ্চল্য ছড়ি চলে এলাকা।

আবার এক অমানবিক ছবি, এক মাঝ বয়স্ক অসুস্থ সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে রাস্তার ধারে একটি দোকানের সামনে ফেলে রেখে গেল কেউ বা কারা। এমনই ঘটনা কথা জানা গেল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত শিকড় বালি গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। বুধবার সকালে বারুইপুর পশ্চিম বিধানসভার শিখড় বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে রাস্তার পাশে একটি গ্রিলের দোকানের সামনে এক মাঝবয়স্ক অসুস্থ ডান পায়ে সদ্য অপারেশন হওয়া ব্যক্তি কে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যেহেতু ঐ ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ, তার পক্ষে একা এখানে আসা সম্ভব নয় বলেই মনে করছেন স্থানীয়রা। কেউ বা কারা তাকে রাতের অন্ধকারে জায়গাটা যেহেতু ফাঁকা, একটি বেডের উপর শুইয়ে রেখে চলে গিয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। তবে ওই ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা যায়নি।

স্থানীয় শিখর বালি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেনকা নস্কর জানান, প্রতিদিন কিছু না কিছু এমন অমানবিক ছবি ধরা পড়ছে। যেখান থেকে নতুন প্রজন্মের ওপর ভরসা হারিয়ে খেলছে সাধারণ মানুষ। তিনি বলেন, বারুইপুর থানার পুলিশ কে খবর দেওয়া হয়েছে। যাতে অবিলম্বে এই বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে পুলিশ নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে সূচিকিৎসার ব্যবস্থা করে। এছাড়াও তিনি জানান যে বা যারা এই অসুস্থ ব্যক্তিকে এইভাবে ফেলে রেখে গেছে, তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন করবেন। স্থানীয় বাসিন্দাড়াও অবিলম্বে অসুস্থ ব্যক্তির সুচিকিৎসা ও যারা এই অমানবিক কাজ করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন।

 

বারুইপুর থানায় খবর পেয়ে বারুইপুর থানার ডিএসপি ইনচার্জ সৌমজিৎ রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশকর্মী পাঠিয়ে ওই অজ্ঞাত পরিচয় অসুস্থ ব্যক্তিকে তুলে নিয়ে এসে বারুইপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করে। এখন ওই অসুস্থ ব্যক্তির বাড়ির খুব মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ জানিয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম ঠিকানা কিছু জানা যায়নি। তবে ওই ব্যক্তি ওখানে এল কিভাবে তার জন্য তদন্ত শুরু হয়েছে।

Related News

Also Read