Select Language

[gtranslate]
১৭ই আষাঢ়, ১৪৩৩ বুধবার ( ১লা জুলাই, ২০২৬ )

।। ফের নন্দীগ্রামে চাঞ্চল্যকর ঘটনা ।।

ফের খবরের শিরোনামে নন্দীগ্রাম ।প্যারাসুট স্পাই ক্যামেরা সার্কিট বোর্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জমি আন্দোলনের ধাত্রী ভূমিতে।

জানা গেছে শুক্রবার সকালে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গোল পাড়ায় প্যারাসুট স্পাই ক্যামেরা সার্কিট বোর্ড উদ্ধার হয়েছে ।


সকালে এলাকার মানুষজন মাঠের মধ্যে স্পাই ক্যামেরা লাগানো প্যারাসুটের অংশ ও সার্কিট বোর্ড দেখতে পান। এবং তারা কিছু বুঝে উঠতে পারলেন না কিভাবে এটা এখানে এলো। পরে তারা সেগুলি সংগ্রহ করে সোনাচূড়া বাজারে নিয়ে আসেন।
প্রত্যেকের মনের প্রশ্ন উঠতে শুরু করেছে, আদপে এটা কিসের সার্কির বোর্ড! সেটা প্যারাসুটের মধ্যেই বা কেন?


এই এলাকায় কোন প্যারাসুট রাইডিং হয় না, তাহলে কোথা থেকে এলো এই প্যারাসুট? কি কাজে কেই বা ব্যবহার করেছে? চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে

Related News

Also Read