Select Language

[gtranslate]
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ৬ই ডিসেম্বর, ২০২৫ )

পৌর এলাকা থেকে এক মহিলা বাংলাদেশী গ্রেফতার

প্রদীপ কুমার সিংহ

 

কিছুদিন আগে বারুইপুর থানা পুলিশ বারুইপুর পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রভবনের সামনে থেকে এক বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করে। আবার বুধবার সকালেগোয়েন্দা সূত্রে খবর পেয়ে গ্রেফতার এক বাংলাদেশী মহিলা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এর ঘটনা, বুথবার দপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ বারুইপুর পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের ঋষি বঙ্কিমনগর এর খ্রিস্টান পাড়া এলাকা থেকে শেখ সালমা বেগম নামে বছর ৪৫ এর এক গ্রেফতার করে। মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড,ভোটার কার্ড সহ বাংলাদেশের পরিচয় পত্র। পরিচয় পত্রে বাংলাদেশের ঠিকানা রয়েছে জেলা দক্ষিণ নন্দনপুর পোস্ট অফিস বেলফুলিয়া বাংলা দেশ।

কিন্তু আশ্চর্যের ব্যাপার বাংলাদেশ পরিচয়পত্রে ও ভারতীয় আধার কার্ডে দুই জায়গাতেই শেখ সালমা বেগমের স্বামীর নাম শেখ গোলাম মোস্তফা রয়েছে। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে শেখ সালমা স্বামীও কি তবে বাংলাদেশী সেও কি এখানকার বাসিন্দা। ভারতবর্ষে দীর্ঘদিন থাকলেও বাংলাদেশের রীতিমতো যাতায়াত করত এই দম্পতি। যদিও ভীত মহিলা সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন। বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে বুধবার ধৃত মহিলাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

Related News

Also Read