
পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াভিলা গ্রামে গত শুক্রবার বোম বিস্ফোরন কান্ডের তদন্তে এবার এলো ফরেন্সিক দল ।মঙ্গলবার তিন সদস্য যুক্ত প্রতিনিধি দল এলাকায় এলো তদন্তে।যা নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ ও সমালোচনা পুলিশের বিরুদ্ধে।

প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াভিলা গ্রামের বিস্ফোরণ হয়। এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজকুমার মান্নার বাড়ীতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজকুমার মান্না সহ তিনজনের মৃত্যু হয়। শনিবার কাঁথির কলেজ মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা ছিল। আগেই কাঁথি সাংগঠনিক জেলায় বিস্ফোরণকে ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।

অপরদিকে বিস্ফোরণের ৪ দিন পর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছল ফরেনসিক টিম। চলছে তল্লাশি। কেন এত দেরিতে টিম? কী পাবে নমুনা? তা নিয়েই উঠছে প্রশ্ন।

স্থানীয়দের সুত্রে জানা গেছে বিস্ফোরণস্থল থেকে বেশ কিছু মিটার দূরে হোগলা বনের মধ্যে মৃত দেহ উদ্ধার হয় তিন জনের। কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয় তিনজনের দেহ। কীভাবে এতদূর দেহগুলো গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।






