Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

পবিত্র করের মনোনয়নে যাওয়ার পথে খুন তৃনমূল কর্মী

 

নন্দীগ্রামের তৃনমূল প্রার্থী পবিত্র করের মনোনয়নে যাওয়ার পথে এক তৃনমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটা নন্দীগ্রামের ভেকুটিয়ায়।

তৃনমূল অভিযোগ করছে ভোটের বাদ্যি বাজতে না বাজতেই নন্দীগ্রামে সন্ত্রাসের পরিবেশ তৈরীর চক্রান্ত করেছে বিজেপি।যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে মৃত তৃনমূল কর্মীর নাম শক্তিপদ দাস (৬৫) ওরফে ফড়িং। জানা যাচ্ছে, তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের শ্রীপুর গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী।অভিযোগ বৃহস্পতিবার নন্দীগ্রামের তৃনমূল প্রার্থী পবিত্র করের মনোনয়নে যাতে ফড়িং বাবু না যায় তার জন্যে চাপ দিয়েছিলো স্থানীয় বিজেপি নেতৃত্ব।যদিও সেই হুমকীর কাছে মাথা নোয়ায়নি এই তৃনমূল কর্মী।উল্টে অভিযুক্তদের স্পষ্ট জানিয়েছিলেন তিনি মনোনয়নে হাজির থাকবেন।তারপরেই বৃহস্পতিবার এই কর্মীর অস্বাভাবিক মৃত্যু হল।
উল্লেখ্য এদিনই সকালে হলদিয়ায় মনোনয়ন জমা দেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। সেখানেই যাচ্ছিলেন ফড়িং। সেই আক্রোশ থেকেই বৃহস্পতিবার সকালে তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হলদিয়া যাবেন বলে বেরিয়েছিলেন শক্তিপদ দাস । কিন্তু সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে অদূরে তাঁকে প্রায় সংজ্ঞহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শরীরে একাধিক ক্ষত ছিল বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

 

Related News