আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এস ইউ সি আই(কমিউনিস্ট)প্রার্থীদের সমর্থনে আজ দুপুরে মেচেদার বিদ্যাসাগর হলে এক নির্বাচনী সাধারণ সভা ও মিছিল হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও হলদিয়া মহকুমার প্রার্থী ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে ওই কর্মীসভায় দলের মুল বক্তব্য রাখেন, পলিটব্যুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য ও দলের পলিটব্যুরো সদস্য সৌমেন বসু। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত সহ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমল মাইতি,অনুরূপা দাস,কমল সাঁই ও উত্তর সংগঠনিক জেলা সম্পাদক প্রণব মাইতি এবং বিভিন্ন কেন্দ্রের গন আন্দোলন পরীক্ষিত সৈনিক প্রার্থীরা। সভায় চার শতাধিক দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
চন্ডীদাস ভট্টাচার্য বলেন,এবারকার বিধানসভা নির্বাচনে মালিক শ্রেনীর সেবাদাস,সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আমরা এ রাজ্যে ২৩০ টি কেন্দ্রে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।
সৌমেন বসু তাঁর বক্তব্যে বলেন,এ দেশের গরীব-খেটে খাওয়া-মধ্যবিত্ত মানুষ সহ শ্রমিক-কৃষকের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে পশ্চিম বঙ্গে সংগ্রামী বামপন্থী শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থীদের সমর্থন করার জন্য আহ্বান জানান।
কর্মীসভা শেষে বিকালে তমলুক কেন্দ্রের প্রার্থী অরুণ জানা সহ অন্যান্য প্রার্থীদের নিয়ে মেচেদা শহরে এক নির্বাচনী মিছিল পথ পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন, দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস,নারায়ণ চন্দ্র নায়ক, প্রদীপ দাস,মধুসূদন বেরা, চিন্ময় ঘোড়াই প্রমূখ।





