Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

তিনমাসের মধ্যেই গঠিত হবে ধূপগুড়ি মহকুমা:অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী তিন মাসের মধ্যেই এলাকাবাসীর দাবি পুরন করে ধুপগুড়িকে মহকুমায় উন্নিত করা হবে শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন এক নির্বাচনী সভা থেকে।

আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ধূপগুড়ি উপনির্বাচনের আগে এদিনের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনাদের দীর্ঘদিনের দাবি মহকুমা গঠন,আগামী তিন মাসের মধ্যে সেই স্বপ্ন পুরন হবে বলে ঘোষনা করলেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংশ্লিষ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই তাঁরা আনন্দে করতালি দিয়ে ওঠেন।

এদিনের সভামঞ্চ থেকে এলাকার জয়ী বিজেপি প্রতিনিধিদের উদাসীনতা তুলে ধরে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায় এবং সাংসদ জয়ন্তকুমার রায় তাঁদের আমলে কখনও ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার বিষয়টি উত্থাপন করেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘ধূপগুড়ির মানুষ কি বিজেপি নেতাদের একবারও প্রশ্ন করেছেন, গত দু’বছরে তাঁরা বিধানসভায় একবারও ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার দাবি তুলেছেন কিনা? বিজেপি আদৌ কি কখনও বিধানসভায় ধূপগুড়ির নাম উচ্চারণ করেছে? কিন্তু, যেহেতু এখন উপনির্বাচন এসে গিয়েছে, তাই তাঁরা মহকুমার দাবি নিয়ে কথা বলছেন।’’

ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়কে পাশে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি আপনাদের কথা দিচ্ছি, ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নত করা হবেই। সেইসঙ্গেই আমি কথা দিচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমা গঠিত হবে। আজ থেকেই সবুজ আবীর খেলা শুরু করে দিন।’’

Related News

Also Read