প্রদীপ কুমার সিংহ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সারা পশ্চিমবাংলায় এই প্রকল্পএর শিবির শুরু হয়েছে প্রকল্প আগস্ট মাস থেকে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ও পৌরসভার ওয়ার্ডে বহু শিবির হয়েছে। সোমবার বারুইপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে একটি কমপ্লেক্সে এই প্রকল্পের শিবির হয়। এই ওয়ার্ডের পৌর পিতা স্বপন মন্ডল বলেন আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ৭থেকে ৮টি অভিযোগ জমা পড়েছে। তারমধ্যে চার পাঁচটি ড্রেন নিয়ে অভিযোগ জমা পড়েছে আর দু তিনটে অভিযোগ জমা পড়েছে বারুইপুর রাসমনি বালিকা বিদ্যালয় এর সামনে রাস্তাটা নিয়ে।

বারুইপুর রেল গেট থেকে বারুইপুর স্টেশন পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তা অবস্থা খুবই খারাপ। আর এই রাস্তার মধ্যে পড়ে রাসমণি উচ্চ মাধ্যমিক স্কুল।এই রাস্তা এতটাই খারাপ ছাত্র-ছাত্রীরা, নিত্যযাত্রী, অফিস যাত্রীরা, সাধারণ মানুষ সেখান থেকে যাতায়াত করতে পারে না। স্কুলের ছাত্রীদের স্কুলে যেতে খুবই সমস্যায় পড়ে। অনেক সময় দুর্ঘটনা ঘটে ছাত্রীদের হাসপাতালে নিয়ে যেতে হয়। অটো টোটো দৌড়াতে এখানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বারুইপুরের এসডিপিও অফিস বারইপুর স্টেশন থেকে মাত্র হাঁটা পথ তিন মিনিটে। রেলগেট পর্যন্ত আসতে সময় লাগে পাঁচ মিনিট। কিন্তু এসডিপি ওকে গাড়ি নিয়ে মদারাট কালিতলা, সিদ্ধেশ্বরী কালীতলা পঞ্চানন তলা উকিল পাড়া হয়ে রেলগেটে আসতে প্রায় দু কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। রেল গেটে কোন দুর্ঘটনা ঘটতে এস ডি পি ওকে আসতে বহু ঘুরতে হয়
এই সমস্যা বহুদিনের আছে। সাধারণ মানুষ ও স্কুল কর্তৃপক্ষ এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী, বারুইপুরের মহাকুমা শাসক চিত্র দ্বীপ সেন সহ বিভিন্ন প্রতিনিধির কাছে এই সমস্যার কথা জানিয়েছে। সংবাদমাধ্যমে অনেকবার এই সমস্যার খবরও হয়েছিল কিন্তু তাতে কোন সূরা হয়নি। কোন অজানা কারণে এই সমস্যা সমাধান হচ্ছে না সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছে না।
তবে বারুইপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন মন্ডল সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন এই সমস্যার কিছুটা সমাধান করার।





