Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

মানুষজনের আশ্রয়স্থলগুলি পরিদর্শন করলেন সুমিতা সিনহা

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার কারণে আগাম সতর্কতা অবলম্বন করে  মানুষের পাশে দাঁড়াতে বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের  বামুনিয়া স্কুল,  বসন্তিয়া গ্রাম  পঞ্চায়েতের  রসুলপুরঘাট ,রূপনগর , জগন্নাথপুর , ঝাওয়া   প্রভৃতি এলাকায় ত্রান শিবির করে বিজেপি ।উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের এই  বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলের অসহায় মানুষজনের আশ্রয়স্থল গুলি পরিদর্শন করলেন উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা।বিধায়কের  সঙ্গে ছিলেন পবিত্র প্রধান, বিনোভা জানা, দীপু তলা প্রমুখ।

বিধায়ক সুমিতা দেবী বলেন সমস্ত ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যত্ন সহকারে এনাদের সাথে রাখতে বলা হয়েছে।সেই মত সমস্ত কাগজ নিয়ে এই মানুষ গুলো বাড়ির বাইরে  নিরাপদ স্থানে চলে এসেছিলেন। বিধায়ক দলীয় কর্মীদের সারাবছর এর মতো এই দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে থাকায় ভুয়সী প্রশংসা করেন।

Related News

Also Read