Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। পুরুন্দা মেলা কমিটির আয়োজনে রক্তদান শিবির ।।

পূর্ব মেদিনীপুর জেলার এগরার ১ ব্লকের পুরুন্দা প্রাইমারি স্কুলে পুরুন্দা মেলা কমিটির আয়োজনে রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার।

রক্তের সংকট মেটাতে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। রক্তের সংকট দেখা দিয়েছে জেলার বিভিন্ন ব্লাড ব‍্যঙ্কে। তাই রক্তের ঘাটতি মেটাতে এই রক্ত দান শিবির বলে জানান সংস্থার কর্মকর্তারা।

এদিন রক্ত দাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই শিবিরে দশজন মহিলা-সহ মোট ৭০ জন রক্ত দান করেন বলে আয়োজক সংস্থার সম্পাদক সত্যদুলাল কর জানিয়েছেন।



এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাডব‍্যঙ্ক রক্ত সংগ্রহ করে। পাশাপাশি এদিন পুরুন্দা সমবায় সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতিকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান যোগেন্দ্রনাথ মাইতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রদোষ মাইতি, সমাজসেবী অর্ধেন্দু দাসমহাপাত্র প্রমূখ।

Related News

Also Read