তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের নোনা কুড়ি বাজারে খালের উপর অবৈধ নির্মাণ ভাঙ্গা কে কেন্দ্র করে বাজার কমিটি ও গ্রাম কমিটির মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে নোনাকুড়ি বাজারে খালের উপর অবৈধ নির্মাণ ভাঙতে আসে গ্রাম কমিটির লোকজন।
অবৈধ নির্মাণ ভাঙ্গা কে কেন্দ্র করে নোনাকুড়ি বাজার ব্যবসায়ী সংগঠনের লোকেদের সঙ্গে বচসা শুরু হয়। পরে দুই দলের মধ্যে সংঘর্ষ মারামারি শুরু হয়। এই ঘটনায় উভয় পক্ষের ৬-৭ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য আমি হাসপাতালে পাঠানো হয়।

Post Views: 96





