পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর শংকরপুরে হঠাৎই সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক ব্যক্তি।ঘটনাটা নজর আসতেই লুনিয়াদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে, বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার শংকরপুরে সোমবার রাত্রি আটটা নাগাদ হঠাৎই এক ব্যক্তি টোটো করে আসেন।স্তগানীয়রা জানিয়েছেন শংকরপুর ও তাজপুরের মাঝখানে সমুদ্রে আচমকা ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই ব্যাক্তি। এরপর স্থানীয় মানুষ জন এবং লুনিয়াদের তৎপরতায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

কি কারণে এই আত্মহত্যার চেষ্টা পারিবারিক বিবাদ না অন্য ঘটনা রয়েছে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Post Views: 90





