Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

কাঁথির সুপ্রতীক মান্না মাধ্যমিকে রাজ্যে চতুর্থ 

বিগত বছর গুলির মত এবারও মাধ্যমিকে পাশের হারে শীর্ষে থাকলোপূর্ব মেদিনীপুর। মেধা তালিকাতে উঠে এসেছে ৯ জন কৃতির নাম।

এবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রথম এবং রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মডেল ইনস্টিটিউশনের সুপ্রতীক মান্না। তার প্রাপ্ত নাম্বার ৬৯২। এত বড় সাফল্যের পেছনে তার বাবা-মা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথা জানিয়েছে সুপ্রতীক। সুপ্রতীকের বাবা একজন আইনজীবী। মা একজন শিক্ষিকা।

শুক্রবার সকালে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পর ছেলের সাফল্যে আনন্দিত গোটা পরিবার।আনন্দিত প্রতিবেশীরাও।রেজাল্ট জানার পরে কন্টাই মডেল ইনস্টিটিউট এর ছাত্র সুপ্রতিক মান্নাকে তার বাড়িতে গিয়ে ফুলের স্তবক ও উপহার তুলে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।সেই সাথে এই ক্রতিতিকে মিস্টি মুখ করান জেলা সভাধিপতি।

Related News

Also Read