Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

ভোররাতে প্রৌঢ়ার বাড়িতে ছিনতাই, এলাকায় চাঞ্চল্য

প্রদীপ কুমার সিংহ 

 মাঝে মাঝে বারুইপুরের এলাকায় চুরি হয় কিন্তু ভোররাতে বাড়ি থেকে ছিনতাই এর ঘটনা খুবই কম শোনা যায়।

ভোররাতের নিস্তব্ধতা ভেঙে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে। শুক্রবার ভোররাতে বারুইপুর মহকুমা হাসপাতালের পাশে বারুইপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডেরু উকিলপাড়ায় ৮০ বছরের মায়া মন্ডলের বাড়িতে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রতিদিনের মতো ওইদিনও মায়া দেবী ভোর সাড়ে চারটায় ঘুম থেকে ওঠেন এবং বাথরুমে যান। বাথরুম থেকে বেরিয়ে ঘরে ঢুকেছেন এমন সময় সদর দরজার ভেতর মুখে কাপড় বাঁধা দুই-তিনজন দুষ্কৃতি হঠাৎ ঘরে ঢুকে পড়ে।

প্রৌঢ়াকে লাঠি দেখিয়ে তারা ভয় দেখায় এবং তার কাছ থেকে তিনটি সোনার আংটি, এক জোড়া সোনার দুল এবং দোতলার একটি ঘর থেকে কিছু নগদ টাকা লুট করে নেয়। ৮ টি ঘর বিশিষ্ট বাড়ির দোতালার মায়া দেবীর মেজো ছেলে থাকতেন। কর্মের সূত্রে উনি রাতে বাড়ি ছিলেন না। সেই ঘরটির দরজা ভেজানো ছিল। সেই ঘরের দরজা খুলে দুষ্কৃতীরা চুরি করে নগদ টাকা। ঘরের ব্যাক সুটকেস লন্ডভন্ড করে।বাকি ঘরগুলিতে পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন, কিন্তু তাদের ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে এবং কয়েকটি ঘরের বাইরে থেকেও হুড়কো লাগিয়ে দেয়। যাতে ঘরের মানুষ বেরোতে না পারেন। মায়া দেবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পরে পরিবারকে উদ্ধার করা হয়। পরিবারেও অন্য মানুষেরা বলেন এই বাড়িতে আগে তিনবার চুরি হয়েছিল।

শুক্রবার এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হাসপাতাল লাগোয়া

এবং জনবহুল এলাকায় এভাবে ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Also Read