Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। চন্দ্রকোনা পৌরসভার প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভে মহিলারা . ।।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালো পৌর এলাকার মহিলারা।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখনো মাটির।ফলে বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যায় পড়ে এলাকাবাসী।

বাসিন্দাদের অভিযোগ একাধিকবার পৌর কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় লিখিত আবেদন জানিয়েও রাস্তার হাল ফেরেনি।অবশেষে শনিবার মহিলারা হাতে প্ল্যাকার্ড ও তালা চাবি এনে পৌরসভার প্রধান গেটে তালা চাবি দিয়ে বিক্ষোভ শুরু করে।বিক্ষোভের কথা জানতে পেরে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিক্ষোভ তুলে দেন।

চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের দাবি তিনি বিষয়টি জানতেন না এই প্রথম জেনেছেন দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Related News

Also Read