Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। কাশ্মীরে উধমপুরে আট ঘণ্টার ব্যবধানে পরপর বিস্ফোরন ।।

আগামী সপ্তাহে জম্মু ও কাশ্মীরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে বুধবার রাতে পর বৃহস্পতিবার সকাল। আট ঘণ্টার ব্যবধানে জম্মু ও কাশ্মীরে উধমপুরে বিস্ফোরণ ঘটল দু’টি যাত্রিবাহী বাসে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা খালি বাসে বিস্ফোরণের ঘটনার ফলে কোনও প্রাণহানি ঘটেনি। মনে করা হচ্ছে কোনও জঙ্গিগোষ্ঠী আতঙ্ক ছড়াতেই এই কাজ করেছে।

প্রথমটি ঘটে গতকাল রাতে। দোমালি চকের একটি পেট্রল পাম্প দাঁড়িয়ে থাকা বাসে বিস্ফোরণ ঘটে রাত সাড়ে দশটা নাগাদ। বিস্ফোরণে বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।বৃহস্পতিবার সকালে ফের উধমপুর জেলায় একটি বাসে বিস্ফোরণ ঘটে। এবার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, দুই বিস্ফোরণ স্থলের মধ্যে দূরত্ব ৪ কিলোমিটার। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি।

Related News

Also Read