কেকা মিত্র
শনিবার দুপুরে সেন্ট্রাল এভিনিউ এর লীলা রায় সভাঘরে অনুষ্ঠিত হলো সংবাদ প্রতিখন প্রকাশনার আয়োজনে প্রকাশিত হলো বই প্রকাশ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও
পুরস্কার বিতরণী। এই অনুষ্ঠানের শুরুতে সংবাদ প্রতিখন এর কারিগরী সম্পাদিকা দিপান্বিতা দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক অভিজিৎ ব্যানার্জী, কবি শুভ্রকান্তি কর, অশোক মুখার্জী, অশেষ বন্দোপাধ্যায়, গীতিকার ও সুরকার জয়ন্ত পাঠক, তবলা শিল্পী অমিত ঘোষ, বাচিক শিল্পী পার্থপ্রতিম
মজুমদার, অভিনেতা কুন্তল সেনগুপ্ত ও বাংলার জনপ্রিয় জাদুকর ও কবি এবং সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ। সকলেই সংবাদ প্রতিখন এর এই উদ্যোগ কে সাধুবাদ জানায়। মঞ্চে অতিথিদের হাতে উত্তরীয় ও স্বারক তুলে দেন সংবাদ প্রতিখন এর কর্ণধার স্বরূপম চক্রবর্তী। অনুষ্ঠানে সংবাদ প্রতিখন প্রকাশন থেকে প্রকাশিত হলো সুমিত দা র একটি উপন্যাস ও একটি কাব্য সংকলন এবং দীপঙ্কর ব্যানার্জির একটি কবিতা সংকলন। উল্লেখ করা যেতে পারে এই সংবাদ প্রতিখন প্রকাশন থেকে এর আগে সাংবাদিক ও কবি ইন্দ্রজিৎ আইচ এর চতুর্থ কাব্যগ্রন্থ
” মেঘ ভাঙা রোদ ” প্রকাশিত হয়েছে । অনুষ্ঠানে সংবাদ প্রতিখন এর উদ্যোগে আয়োজিত সারা বাংলা অন লাইন আবৃত্তি – সঙ্গীত ও প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিকশিল্পী অহনা ঘোষ। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা , পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংবাদ প্রতিখন প্রকাশনার কর্ণধার স্বরুপম চক্রবর্তী।





