Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

কাঁথি ভাঁইটগড় নাচিন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালিত দ্বিতীয় পেট্রোল পাম্পের উদ্বোধন।

বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের ভাঁইটগড় নাচিন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালিত দ্বিতীয় পেট্রোল পাম্পের উদ্বোধন হলো দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের পাশে ভাঁইটগড় এলাকায়।

মঙ্গলবার সকালে সংগীতের মূর্ছনার সাথে সাথে ফিতা কেটে এই পাম্পের উদ্বোধন করলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি তথা কাঁথির পৌরপিতা সুপ্রকাশ গিরি। এই বর্ণময় আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সহ-সভাপতি পার্থ সারথী দাস, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,বিধায়ক সুমিতা সিনহা, প্রাক্তন বিধায়ক ও নাচিন্দা মন্দিরের পরিচালক মন্ডলীর অন্যতম কর্মকর্তা অনিল কুমার মান্না, ভাঁইডগড় নাচিন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সিদ্ধেশ্বর মাইতি,পূর্ব মেদিনীপুর রেঞ্জ ২ কাঁথির এআরসিএস সুব্রত গায়েন, মুগবেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সি ই ও অনিল হোতা, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট রিটেলার সেলস ম্যানেজার সোমক ব্যানার্জি, ভাৃইটগড় নাচিন্দা কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক বাসুদেব পয়ড়্যা,সমিতির জেনারেল ম্যানেজার সুকোমল মাইতি, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির স্থায়ী সভাপতি অমৃতাংশু প্রধান।এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে সমবায়ের পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি।

তিনি স্বাগত ভাষণের মাধ্যমে সকলকে স্বাগত জানান। সভায় উদ্বোধক সুপ্রকাশ গিরি বলেন নতুন নতুন স্বপ্ন দেখায় ভাঁইটগড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মকর্তাবৃন্দ। এই সমিতি সমবায় আন্দোলনকে অনুপ্রাণিত করতে নতুন পথ দেখায় এবং শক্তিশালী করে।অন্য সমস্ত সমবায়কে অনুপ্রাণিত করে।

কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বলাগেড়িয়া ব্যাংকের ডাইরেক্টর বিকাশ চন্দ্র বেজ বলেন এই সমবায় আমাদের গর্ব। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে।

Related News

Also Read