Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ধর্মঘটের সমর্থনে কাঁথি শহরে মিছিল সভা 

১২ ফেব্রুয়ারি’ সাধারণ ধর্মঘট ও পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘটের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি সি আই টি ইউ এবং অন্যান্য বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলোর ডাকে একটি মিছিল এবং পথসভা হয় কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে।

কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড লাগোয়া একটা মিছিল পরিক্রমা করে । বাসস্ট্যান্ডে পথসভা হয়। পথসভায় বক্তারা ১২ তারিখের সাধারণ ধর্মঘট এবং রাজ্যে শিল্পধর্ম ঘটের তাৎপর্য ব্যাখ্যা করে এবং দাবি তুলেন,কেন্দ্রের সরকারের শ্রমিক শোষণ ৪টি শ্রমকোড বাতিল করতে হবে।, মূল্যবৃদ্ধি ও বেসরকারিকরন রোধ, সকল বেকারের কাজ, ১০০ দিনের কাজের প্রকল্পে ২০০ দিন করতে হবে।মালিক শ্রেণীর অবাধ শোষণ-অত্যাচার ও কেন্দ্রীয় রাজ্য সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতি এবং বাজেট এর বিরুদ্ধে দাবি ওঠে ।প্রচার সভায় বক্তব্য রাখেন, কাঁথি রিজিওনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা, সি আই টি ইউ জেলা নেতৃত্ব,কানাই মুখার্জী, প্রনব পান্ডা, অর্ণব মাইতি, লক্ষীকান্ত জানা, ইউ টি ইউ সি ,সেক হোসেন আলী, এ আই টি ইউ সি র নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন দীপক প্রধান, নীলরতন সাউ, সৌমিত্র সাউ, প্রণবেশ মাইতি, শেখ সুজাউদ্দিন, আসপাক আলি, শংকর ভূঁইয়া।সভা পরিচালনা করেন সিআইটিইউ এর জেলা নেতৃত্ব বিশ্বনাথ রায়।

Related News

Also Read