শনিবার সকাল ১০টায় পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুকের মানিকতলা মোড়ে শহীদ মা মাতঙ্গিনী হাজরার পাদদেশে তমলুক সদর ও গ্রামীন ব্লক কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করবার প্রতিবাদে পথ অবরোধ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হলো।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করবার ঘটনার তীব্র নিন্দা করেন এবং প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ধিক্কার জানান কংগ্রেসের নেতাকর্মীরা।

তমলুকে মানিকতলায় পথ অবরোধ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ প্রামাণিক, সম্পাদক জয়ন্ত চৌধুরী, সুকুমার পট্টনায়ক, প্রদীপ মালাকার, জেলা মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী মৌসুমী ত্রিপাঠী, জেলা ওবিসি সেলের চেয়ারম্যান চিন্ময মন্ডল, তমলুক শহর কংগ্রেস সভাপতি সুরজিত ত্রিপাঠী, তমলুক ব্লক কংগ্রেস সভাপতি তপন মাইতি, কংগ্রেস নেতা স্বপন রায়, এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ।






